ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের কিছু নেই: সোহেল তরফদার

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা সরিষাবাড়ী পৌর- আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান এম. মন্জুরুল মোর্শেদ তরফদার বলেন,"জীবন যতটা রহস্যময় সততাই মহা আনন্দের। বেচে থাকার আনন্দই নিয়ত উপভোগ আর অভিজ্ঞতা । পরিবার আমাকে দিয়েছে মানবিক মূল্যবোধ। পরিবার সমাজ দিয়েছে অসাম্প্রদায়িক চেতনা। পাঠ নিয়েছি গনতান্ত্রীক চেতনার, জেনেছি শৃঙ্খল ভেঙ্গেই স্বাধীনতাভোগ করতে! মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের কিছু নেই, মানুষকে ভালোবাসার চেয়ে বড় আনন্দ আর কিছু নেই তাও পরিবার থেকেই নেয়া পাঠ। 


যাকে বুক তাকে নয় পিঠ। যাকে ভালোবাসিনি বিরক্ত দূরে থাক ত্রিসীমানায় যাইনি! যাকে ভালোবেসেছি,আশ্রয় পেয়েছি তার কাছেই বারেবারে গেছি। কাউকে ঠকাইনি, কারো উপকার করতে না পারি ক্ষতি করতে শিখিনি! ক্ষতির পাল্লা নিজেরটাই করেছি ভারি । সম্পর্কের ক্ষেত্রে স্পেশালিটি রেখেছি, ঢালাও বাজারি সম্পর্ক করিনি, সবাইকে এক পাল্লায় রাখিনি।


আত্নমর্যাদা নিয়ে সততার জীবন কত কষ্টের, জীবনের পরতে পরতে জেনেছি, তবু হাল ছাড়িনি। লাভ লোকসানের হিসেবে যারতার কাছে নত হতেও পারিনি! যারতার সাথে চলিওনি। আত্নমর্যাদার অহংকার অহম থাকলেও কাউকে ছোট করে দেখিনি।


তবে সাদাকে সাদা, কালোকে কালো বলতে যেমন শিখেছি তেমনি অসৎকে অপদার্থকে যেমন মুখের উপর বলেছি, সৎ যোগ্যকে মর্যাদা দিতে কার্পন্য করিনি! সস্তা মানুষের জন্য আমার করুনা যেমন চীরকালের, তেমনি মর্যাদাবান মানুষের প্রতি অবিরাম শ্রদ্ধা।


জন্মেছিলাম সেই এক উত্তাল সময়ের অবব্যহিত পরেই! উজানে সাতার কেটেই কেটেছে জীবন, জানি উজানেই তার ইতি হবে। একজীবনে কি করেছি জানিনা, তবে এটা নিশ্চিত মানুষের পাশে হৃদয় দিয়ে ছিলাম-আছি বলেই মরনে অন্তত মানুষ শেষ দেখা দেখতে আসবে। ভালোবাসার চেয়ে বড় কোন শক্তি মানুষের আছে বলে মনে হয়না আমার। আমি ভালোবাসা যেমন দিয়েছি, তেমন পেয়েছি! এটাই আমার অহংকার। ভালোবাসার পথ ধরেই একদিন জীবনের ইতি ঘটুক।"
ads
ads
ads

Our Facebook Page

↑